রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:২১ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 13 December, 2025
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গাড়িতে আগুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গাড়িতে আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গনের ডাম্পিংয়ে থাকা পরিত্যক্ত একটি লেগুনাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার। 

তিনি জানান, রোববার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি পরিত্যক্ত গাড়িটির গায়ে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারী চিৎকারে তারা দ্রুত সটকে পড়েন। ঘটনার পর থানার অভ্যন্তরে ও আশপাশের এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীরা বলছেন, যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনে এভাবে আগুন লাগানো খুবই উদ্বেগজনক। স্থানীয়রা এমন ঘটনাকে পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা সেটি নিশ্চিত না। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

কেরানীগঞ্জ আগুন


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com