শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:৪১ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
জবি প্রতিনিধি :
Published : Thursday, 11 December, 2025
তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ



তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে বাহদুর শাহ পার্কের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলের খুনীরা আমার ভাইকে খুন করেছে।আমরা আাশা করেছিলাম ৫ আগস্টের পর এই বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন চাদাবাজির রাজনীতি চালু করেছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিন সাদাত, মাদকসেবনকে কেন্দ্র করে একজনকে খুনের স্বীকার হতে হলো।আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই।

 ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, ছাত্রদল আবার হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। তারা তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে নিহত হতে হলো। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আজ তেজগাঁও কলেজে হয়েছে কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে। আমরা চাইনা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এইরকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক।

এত আগে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ সেশনের সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com