মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৭:০১:০২ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীরে আটকে পড়া শিশু সাজিদ
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 11 December, 2025
১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীরে আটকে পড়া শিশু সাজিদ

১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীরে আটকে পড়া শিশু সাজিদ


রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩০ ফুট নিচে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে শুরু হওয়া অভিযান ১৮ ঘণ্টা পার হলেও এখনো শেষ হয়নি। অতিরিক্ত মাটির চাপ, সরঞ্জামের সীমাবদ্ধতা ও জটিল পরিস্থিতির কারণে দেরি হচ্ছে উদ্ধার কার্যক্রমে।


বুধবার দুপুর ১টার দিকে তানোরের কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলা করার সময় খোলা থাকা একটি গভীর নলকূপের মুখ দিয়ে নিচে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় তৎক্ষণাৎ উদ্ধার শুরু সম্ভব হয়নি। বিকেল ৫টার দিকে ভেকু পৌছালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।


এখন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ভেকু মেশিনের সহায়তায় অভিযান চলছে। নলকূপের গভীরতা, সরু গঠন এবং শিশুকে আঘাত না করার সতর্কতা—সব মিলিয়ে উদ্ধার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।


ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে শিশুটি জীবিত আছে। তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য সর্বোচ্চ সতর্কতা ও চেষ্টা অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com