| শিরোনাম |
|
যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন
লালমনিরহাটাট প্রতিবেদক :
|
![]() যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন সোমবার বিকেলে ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় নাম এলাকায় যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজটি উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহ্বায়ক আনিচুর রহমান ভিপি আনিচ ও সদস্য সচিব হাছান আলী সহ ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা দৈনিক গণকন্ঠ কে জানান, দীর্ঘদিন ধরে পারাপার হতে নানা সমস্যায় ভুগতো এলাকাবাসী। একটি ব্রীজ না থাকায় স্কুলের শিক্ষার্থীরা সঠিক সময় পৌঁছাতে পারত না। এ সময় স্থায়ীভাবে ব্রীজ নির্মাণের দাবি জানান তারা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, "১৭ বছরেও আওয়ামী লীগ ছোট ছোট সেতু গুলো নির্মাণ করতে পারেনি।" তিনি আরও বলেন, "ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষের দুঃখ-দুর্দশার প্রতি কোনো আন্তরিকতা ছিল না আওয়ামী লীগের। ৫'ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। যুবদল বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, এতে জনদুর্ভোগ কমছে।" |