মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৫০ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ
কক্সবাজার প্রতিনিধি :
Published : Monday, 8 December, 2025
কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ
কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে সব কয়টিতে নতুন নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তারা দায়িত্ব নেন।
এসময় সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
বক্তব্যে তিনি সার্বিক দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস টিটিএনকে বলেন, ‘আজ সন্ধ্যায় স্ব-স্ব থানায় উপস্থিত হয়ে কর্মস্থলে যোগদান করবেন।

তিনি জানান, উখিয়া থানায় পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ, কুতুবদিয়া থানায় পুলিশ পরিদর্শক মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া,ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম,মহেশখালী থানায় মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়া থানায় মোহাম্মদ খাইরুল আলম, ও কক্সবাজার সদর থানায় মোহাম্মদ ছমি উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীর সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com