মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৫৯ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
রাঙ্গাবালীতে কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন!
ষ্টাফ রিপোর্টার (পটুয়াখালী) :
Published : Monday, 8 December, 2025
রাঙ্গাবালীতে কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন! 


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইদিয়া ইউনিয়নের অসহায় ভূমিহীন কৃষকদের খাস খাজনা প্রদানকৃত জমি বন বিভাগ কর্তৃক বেদখল, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বেলা ১১ টায় কোড়ালিয়া বাজারে প্রান্তিক কৃষক জনগোষ্ঠী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে শতাধিক নারী-পুরুষের অংশ গ্রহণে ঘন্টা ব্যাপি এমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগি, মিরন মোল্লা, দাদন মৃধা, ঝুমুর বেগম, সাব্বির মীর।
মানববন্ধনে বক্তারা বলেন,  রাঙ্গাবালী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস থেকে  ছোটবাইশদিয়া ইউনিয়নের চর ইমারশন মৌজায় উত্তর পাশে নতুন জেগে ওঠা  চর বাংলা ১৪৩২ সাল থেকে ১৪৩৪ সালের ৩০শা চৈত্র পর্যন্ত ৩০শত অসহায় ভূমিহীন পরিবার ৮০ একজর জমি খাস খাজনা প্রদান করে চাষা বাদের অনুমতি নিয়েছে। 


ওই জমি চাষাবাদ করিতে গেলে বন বিভাগ নানা অজুহাতে জমিকে চাষাবাদ করিতে বাধা প্রদান করেন এবং  মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিয়মিত হয়রানী করে আসছে। এতে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে অসহায় কৃষকদের। এতে আমরা ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি।” বক্তরা আরো বলেন, সঠিক তদন্ত  ছাড়া কৃষকদের বিরুদ্ধে মামলা দেওয়া সম্পূর্ণ বেআইনি ও অমানবিক।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাস খাজনা পরিশোধ করা প্রত্যয়নকারীদেরকে সঠিক ভাবে জমি চাষাবাদ  করিতে দেওয়ার দাবি তুলে ধরেন।


এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রানের দাবী যে, তদন্তের মাধ্যমে পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহদোয় কৃষক জনগোষ্ঠীর বিষয়টি সুবিবেচনা করে অসহায় প্রান্তিক কৃষকদের পাশে থেকে কৃষি আবাদী উর্বরতা বৃদ্ধির সহায়তা করবেন এটাই তাদের প্রত্যাশা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com