মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৪৯ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক
ইলন মাস্ক
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 7 December, 2025

ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্কইউরোপের ২৭ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিলুপ্ত করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

তার মালিকানধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের ওর ১৪ কোটি জরিমানা আরোপের পর এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সম্প্রতি অনলাইন কনটেন্টের নিয়ম-কানুন লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এক্সের ওপর এই জরিমানা আরোপ করা হয়।

মূলত নীতিমালা ভঙ্গের অভিযোগে এই প্রথমবার ডিএসএ আইনে কোনও বড় প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল ইউরোপীয় কমিশন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বড় অঙ্কের এই জরিমানার পর করা পাল্টা মন্তব্যে টেসলা ও এক্স–এর মালিক ইলন মাস্ক শনিবার তার ২৩ কোটি অনুসারীকে উদ্দেশ্য করে বলেছেন- ইইউ ‘বিলুপ্ত’ হওয়া উচিত। 

এর আগে গত বৃহস্পতিবার ঘোষিত এক হাইপ্রোফাইল তদন্তের পর শুক্রবার এক্স প্ল্যাটফর্মকে ১২ কোটি ইউরো (১৪ কোটি ডলার) জরিমানা করে ইউরোপীয় ব্লকটি। মূলত এই তদন্তকে বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ইইউর সক্ষমতা প্রমাণের পরীক্ষাস্বরূপ দেখা হচ্ছিল।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্রুতই এই জরিমানার সমালোচনা করে। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প ও মাস্ক দু’জনই সরকারি খরচ কমানো এবং ফেডারেল কর্মীবাহিনী ছাঁটাইয়ের মতো ইস্যুতে অভিন্ন অবস্থানে ছিলেন, যদিও পরে তাদের সম্পর্ক খারাপ হয়।

জরিমানার খবর প্রকাশের পর মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লেখেন, “ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিলুপ্ত করা উচিত এবং সার্বভৌম ক্ষমতা দেশগুলোর হাতেই ফিরে যাওয়া উচিত, যাতে প্রতিটি সরকার তাদের দেশের জনগণকে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে।”

পরে এক ব্যবহারকারী তার মন্তব্যটি পুনরায় পোস্ট করলে মাস্ক জবাব দেন, “আমি সত্যিই বলেছি। এটা কোনও মজা নয়।”

আরেক পোস্টে বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবের লেখেন, “আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইইউ নামের এই আমলাতান্ত্রিক দানবকে ভালোবাসি না।”

সংবাদমাধ্যম বলছে, কিছুদিন আগেই ইউরোপে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) নামে যুগান্তকারী আইন করা হয়েছে। আর সেই আইনের প্রথম শিকার হলো মাস্কের এক্স। কমিশন বলছে, ডিএসএ-এর স্বচ্ছতার নিয়ম ভেঙেছে এক্স প্ল্যাটফর্ম।

ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দাবি, এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা চাইলে অর্থের বিনিময়ে তাদের প্রোফাইলে ব্লু বা নীল টিক চিহ্ন বা ব্যাজ যুক্ত করতে পারেন। এই নীল চিহ্নের ডিজাইন নিয়ে আপত্তি তুলেছে তারা। ফলে ওই ব্লু টিকধারী অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ‘ভ্রান্ত ধারণা’ তৈরি হতে পারে। এতে অনেকেই প্রতারণার শিকার হতে পারেন।

ইউরোপ মূলত বড় বড় প্রযুক্তি কোম্পানির লাগাম টেনে ধরার চেষ্টা করছে। এর মাধ্যমে ছোট প্রযুক্তি কোম্পানিগুলোর জন্যও জায়গা তৈরি করাই তাদের লক্ষ্য। সেই সঙ্গে গ্রাহকরা যেন আরও স্বাধীনতা পান, তা নিশ্চিত করাও এই প্রচেষ্টার লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে। সূত্র: ডেইলি মেইল, জিবি নিউজ, নিউজ অস্ট্রেলিয়া, জিও নিউজ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com