| শিরোনাম |
|
ঢাকা প্রফেশনাল কমিউনিটির উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ঢাকা প্রফেশনাল কমিউনিটির উঠান বৈঠক বৈঠকে ঢাকাইয়াদের পেশাগত মান উন্নয়ন ও ঢাকার মানুষের নাগরিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।এছাড়াও বিভিন্ন সমস্যা ও তা দূরীকরণের প্রস্তাব বৈঠকে তুলে ধরা হয়। পুরান ঢাকায় বসবাসকারী বিভিন্ন জেলার মানুষ সম্পর্কে আলোচিত রাজউক কর্মকর্তার কটুক্তির পরিপ্রেক্ষিতে, বৈঠকে তীব্র সমালোচনা করে উক্ত বক্তব্য প্রত্যাহারের দাবী জানানো হয় । উঠান বৈঠকে বক্তব্য রাখেন ঢাকা প্রফেশনাল কমিউনিটির প্রতিষ্ঠাতা ও ঢাকাকর্মী এম হাসান আলী, লেখিকা আক্তার জাহান, পুরান ঢাকা লেখক ফোরামের এডমিন শেখ আসাদ, কবি কাবেল মিয়া, শিক্ষিকা নাহিন বারেক, শিক্ষিকা নাজনীন আক্তার, শিক্ষিক আরাফাতুর রহমান শাওন , ব্যবসায়ী মোহাম্মদ জহিরউদ্দিন, মোহাম্মদ জালাল, মোহাম্মদ সাদেকুর রহমান, মোস্তাফিজুর নূর লিটু, মোহাম্মদ ওমর, প্রকাশক এ আই জাবেদ, এডভোকেট মনিরুল ইসলাম মহি, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের এডমিন মোহাম্মদ রুবেল সহ সংশ্লিষ্ট থানার সাধারণ ঢাকাইয়ারা। আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রফেশনাল কমিউনিটি সূত্রাপুর, কোতয়ালী, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার ও হাজারীবাগ থানা পরিবারের সদস্যরা। বৈঠকে বিভিন্ন থানার সদস্যরা থানা ভিত্তিক উঠান বৈঠক নিয়মিত আয়োজনে একমত হন। ঢাকা প্রফেশনালকমিউনিটি - ঢাকাইয়া পেশাজীবীদের প্লাটফর্ম, ঢাকাইয়াদের পেশাগত উন্নয়ন ও ঢাকার মানুষের নাগরিক অধিকার নিয়ে ২০২৩ সাল থেকে নিয়মিত কাজ করে আসছে। |