মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:৫১ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া):
Published : Sunday, 30 November, 2025
বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রাম থেকে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়া (৫৯)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে জোয়ারার বিল এলাকার রাস্তার পাশের একটি জমিতে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত মুছা মিয়া ছলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে—তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকে এমন ঘটনার উদ্ভব হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, “খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com