বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:৩৯ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
পেডিসে তেলাপোকা, ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে লাখ টাকা জরিমানা
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Sunday, 30 November, 2025
পেডিসে তেলাপোকা, ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে লাখ টাকা জরিমানা

পেডিসে তেলাপোকা, ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় পেডিসে তেলাপোকা পাওয়ায় শাহী বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (৩০ নভেম্বর) দুপুরে জেলা শহরের টিএ রোডে মেসার্স শাহী বেকারিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শনিবার (২৯ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি থেকে পেডিস ক্রয় করে মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পেডিস মাদ্রাসায় নিলে তেলাপোকা দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। পরে এই বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।

তিনি আরো জানান, এই অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে শাহী বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অরক্ষিতভাবে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। যত্রতত্র তেলাপোকার বিচরণ পরিলক্ষিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৪০ হাজার ও বেকারি অপরিষ্কার ও অস্বাস্থ্যকর থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জরিমানার ৪০ হাজার টাকার ২৫% হিসেবে ১০ হজার টাকা সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসাকে প্রদান করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com