শুক্রবার ২২ মে ২০২৬ ০২:০৫:২৭ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
আইপিএল ছেড়ে পিএসএলে নাম লেখালেন ডু প্লেসিস
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 30 November, 2025

আইপিএল ছেড়ে পিএসএলে নাম লেখালেন ডু প্লেসিসশেষ হল ফাফ ডু প্লেসিসের আইপিএল অধ্যায়! আগামী মাসে আইপিএলের মিনি নিলামের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই প্রোটিয়া তারকা। আগামী মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেখা যাবে তাকে। সেই কারণে আবু ধাবিতে আইপিএল নিলামের দু’সপ্তাহ আগে নাম তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাবেক এই প্রোটিয়া জানিয়েছেন, ‘আইপিএলে ১৪ মৌসুমে খেলার পর, আমি এবারের নিলামে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক বড় সিদ্ধান্ত এবং পেছনে ফিরে তাকালে অনেক কৃতজ্ঞতা আসে। আমার ক্রিকেট ক্যারিয়ারের অনেক বড় অংশ হয়ে আছে এই লিগ। বিশ্বসেরা সতীর্থদের সঙ্গে এখানে খেলা, দারুণ সব ফ্র‌্যাঞ্চাইজি এবং আবেগপূর্ণ সমর্থকদের সামনে খেলতে পারার মতো বড় কিছু হয় না। আমি সৌভাগ্যবান।’

আইপিএলে ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৫৪টি ম্যাচ খেলেছেন ডু প্লেসি। অবশ্য এবার নাম সরিয়ে নিলেও, ভবিষ্যতে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি। ডু প্লেসি বলেন, ‘ভারত আমাকে বন্ধুত্ব, শিক্ষা এবং স্মৃতিময় মুহূর্ত দিয়েছে, যা ক্রিকেটার এবং ব্যক্তিগতভাবে আমাকে পরিণত করেছে। ১৪ বছর বেশ লম্বা সময় এবং এই অধ্যায়ের জন্য আমি গর্বিত, আমার কাছে এর মূল্য অনেক। আমার হৃদয়ে ভারতের জন্য বিশেষ জায়গা আছে এবং নিশ্চিতভাবেই এটি বিদায় নয়, আবারও আপনারা আমাকে দেখতে পাবেন।’

২০২৬ সালে পিএসএল খেলার সিদ্ধান্ত জানিয়ে ৪১ বছর বয়সী এই তারকা ব্যাটার বলেন, ‘এই বছর আমি নতুন চ্যালেঞ্জ নেওয়াকে বেছে নিয়েছি এবং পিএসএলের আসন্ন মৌসুমে খেলব। এটি আমার জন্য রোমাঞ্চকর পদক্ষেপ, নতুন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ, খেলোয়াড় হিসেব আরেকটু এগিয়ে যাওয়া এবং অবিশ্বাস্য প্রতিভা ও সামর্থ্যবানদের সঙ্গে লিগে অংশ নেব। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। আমি পাকিস্তানের আতিথেয়তা নিতে মুখিয়ে আছি।’

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের মেগা নিলাম। বিশ্বের সেরা এই ফ্রাঞ্চাইজি লিগে কয়েকটি দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন ডু প্লেসিস। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com