শুক্রবার ২২ মে ২০২৬ ০২:০৫:২৭ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 November, 2025
প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনে সফল হতে হলে প্রশাসনের ওপর প্রভাব বিস্তার জরুরি। তাঁর ভাষায়, শুধু জনগণকে সঙ্গে রাখলেই হবে না, নির্বাচনি এলাকায় প্রশাসনের কর্মকর্তাদেরও ‘নিজেদের আওতায়’ আনতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন সেন্টারে দলটির নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী দাবি করেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা জামায়াতের জন্য বিরল সুযোগ। তাঁর মতে, দুর্নীতির অর্থ বা বিদেশি অর্থায়নের বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ অচিরেই পার্শ্ববর্তী দেশ থেকে ‘টাকা ও অস্ত্র ঢোকার আশঙ্কা’ রয়েছে—এ বিষয়েও সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, নির্বাচনি এলাকায় শিক্ষক থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাইকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দলীয় প্রতীকের পক্ষে মত দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, এলাকার ওসি যেন প্রার্থীর দিনের কর্মসূচি জেনে সকালে প্রোটোকলের মতো আচরণ করে। টিএনও (ইউএনও) যেন উন্নয়ন প্রকল্পগুলোর হিসাব প্রার্থীর কাছে রাখে—এমন কথাও তিনি বলেন।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পে সহায়তা করেছেন তিনি। স্থানীয় জনগণের চাহিদা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে এগোতে না পারলে ভোটের মাঠে সুবিধা পাওয়া কঠিন উল্লেখ করে তিনি বলেন, কেবল সংগঠন শক্তিশালী হলেই জয় নিশ্চিত হয় না; জনগণের হৃদয় জয় করা জরুরি।

বক্তৃতার শেষ ভাগে তিনি আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে বলেন, জনগণকে উপেক্ষা করার কারণেই আগের সরকারকে পরিণতি ভোগ করতে হয়েছে। তাঁর দাবি, জনগণের আন্দোলনের মুখে তখনকার ক্ষমতাসীন অনেক নেতা দেশ ছাড়তে বাধ্য হন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com