শনিবার ১৬ মে ২০২৬ ১৩:০৫:২৩ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 November, 2025
বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে

ভারতের বিপক্ষে ম্যাচে চাপ থাকবেই। তবে সেই চাপ উপেক্ষা করেই খেলবে বাংলাদেশ। আবেগ, উত্তেজনা আর মর্যাদার লড়াইয়ে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ারা। এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে দুই দলই বিদায় নিয়েছে। আজকের ম্যাচ থেকে পাওয়ার আছে কেবল, মাথা উঁচু করে মাঠ ছাড়ার গৌরব। 

ভারতের বিপক্ষে ফুটবলীয় লড়াইয়ে প্রায় দুই যুগ আগে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের সেই জায়গাটাই এখনো সুখস্মৃতি হিসেবে মনে রেখেছেন ফুটবলপ্রেমীরা। এরপর আরও অনেক বারই মুখোমুখি হয়েছে দুই দল। মাঝে মধ্যে ড্র করলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রায় দুই যুগের আক্ষেপটা আজই ঘুচিয়ে নিতে চান জামাল ভূঁইয়ারা। 

আজ রাত ৮টায় ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। হামজা চৌধুরী, শমিত সোমদের আগমনে জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। ম্যাচের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে যায়। তবে টিকিট না পাওয়া আরো বহু মানুষ জায়ান্ট স্ক্রিন ও টিভি-মোবাইলে ম্যাচ উপভোগ করবেন।

যারা মাঠে যেতে পারছেন না তাদের জন্য টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া যারা টিভির সামনে থাকতে পারবেন না, তাদের জন্য টি-স্পোর্টসের অ্যাপেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে সাবস্ক্রিপশনের মাধ্যমে। এ ছাড়া লাইভ স্কোর জানার জন্য রয়েছে অলফুটবল ও সোফাস্কোরের মতো অ্যাপ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com