| শিরোনাম |
|
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী প্রতিবেদক :
|
![]() ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন, বলেন, জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে একটি স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দেওয়া হবে। এ তিনটা কার্ড বিশেষ, এর বাহিরে অনেক সুযোগ-সুবিধা থাকবে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদরাসা, সমাজ, আশ্রয় কেন্দ্র অনেককিছু থাকবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য কার্ডে স্বাস্থ্য-চিকিৎসা ফ্রি। সরকারি যে কোনো হাসপাতালে অপারেশন ফ্রি, সাথে ওষুধ ফ্রি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক সুযোগ-সুবিধা থাকবে। কম পয়সায় রেশন পাবেন, কম পয়সায় জিনিসপত্র কিনতে পারবেন। যে কোনো সুযোগ-সুবিধা ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। এ কার্ডে শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে বিনা বেতনে, বিনামূল্যে বই পৌঁছে যাবে। কৃষিকার্ডের মাধ্যমে বীজ, সার, কৃষকরা সুযোগ-সুবিধা পাবে। বাংলাদেশের মতো একটা গরীব দেশে আমরা যদি এ কাজগুলো করি, তাহলে কারো কাছে হাত পাততে হবে না। এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজম সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। |