শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:২৮ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
বুড়িমারী স্থলবন্দরে আমদানি করা পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় সীসা ও ঔষুধ আটক
লালমনিরহাট প্রতিনিধি:
Published : Saturday, 8 November, 2025
বুড়িমারী স্থলবন্দরে আমদানি করা পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় সীসা ও ঔষুধ আটক

বুড়িমারী স্থলবন্দরে আমদানি করা পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় সীসা ও ঔষুধ আটক

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি করা পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় সীসা ও ঔষুধসহ চালক সমির পালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে বিজিবি চেকপোষ্ট চৌকি থেকে তাকে আটক করা হয়।  সমির পাল ভারতের পশ্চিবঙ্গের কুচবিহার জেলার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে। 

বিজিবি ও স্থানীয়রা দৈনিক গণকন্ঠ কে জানান, ভারত থেকে আসা আমদানি করা পাথর বোঝাই ট্রাকে অবৈধ ভাবে আসছে ভারতীয় সীসা ও ঔষুধ।  এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোষ্ট চৌকিতে ট্রাকটি আটক করা হয়। এরপর ট্রাকটি তল্লাশী চালিয়ে ২৭২ কেজি সীসা ও ওসিকিন(৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট ও ওসিমার্ট (৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট ভারতীয় ঔষধ উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় ট্রাক চালক ভারতীয় নাগরিক সমির পালকে আটক করা হয়। 

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক রতন সরকার (প্রশাসন) জানান, এটা পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাক। আনলোড করার পর পাথরের সাইড থেকে স্ট্রেইট ভারতে যাওয়ার সময় বিজিবি চেকপোস্টে তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। 

বুড়িমারী বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলাম বলেন, অবৈধ ভাবে নিয়ে আসা ভারতীয় সীসা ও ঔষুধসহ এক ট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দকৃত পন্যসহ আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com