শুক্রবার ২২ মে ২০২৬ ০২:০৫:২১ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
উখিয়ায় ইভটিজিংয়ের জেরে হামলা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শিক্ষার্থী-অভিভাবকদের
উখিয়া প্রতিবেদক :
Published : Tuesday, 4 November, 2025
উখিয়ায় ইভটিজিংয়ের জেরে হামলা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শিক্ষার্থী-অভিভাবকদের

উখিয়ায় ইভটিজিংয়ের জেরে হামলা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শিক্ষার্থী-অভিভাবকদের

কক্সবাজারের উখিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একদল বখাটের হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উখিয়ার ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় এলাকার আটটি ছোট-বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,গত ৩০ অক্টোবর বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা বাঁধা দিলে বখাটেরা হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন," গত ৩০ অক্টোবরের হামলার ঘটনার পর আমরা ভয়ে আছি। আমাদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছেনা মা বাবারা। সুতরাং, আজকে এরকম ঘটনা করেছে ভবিষ্যতে আরও অনেককিছু করতে পারে। তাই আমরা নিরাপত্তা চায়।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্তাফিজুর রহমান বলেন, “আমাদের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রশাসনের কাছে অনুরোধ, যেন দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।”মানববন্ধনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত থেকে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন।

অভিভাবকরা জানায়, এ যুগে এসেও ইভটিজিংয়ের ঘটনায় রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। যা খুবই দু:খজনক। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চায়। নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে পাঠাতে চায়। উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন।" এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। তবে এখনো অভিযুক্তদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com