শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:১৩ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
‎চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার।
চকরিয়া উপজেলা প্রতিবেদক :
Published : Tuesday, 4 November, 2025

‎চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার।

‎চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার।

‎চকরিয়া থানা পুলিশ পৃথক দুটি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
‎গত ৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকেল ৪টা (১৬.০০ ঘটিকা) সময় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ জানতে পারে যে, ৩০ অক্টোবর ২০২৫ তারিখ রাত অনুমান ৮টা ৩০ মিনিটে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ইয়াংছা রোডের পানির ছড়া এলাকায় সংঘটিত রোড ডাকাতির অন্যতম আসামি মোঃ সেলিম (৩৫) কাকারা ইউনিয়নের নিজ এলাকায় অবস্থান করছে।
‎খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) ফরিদ হোসেন, এসআই (নিঃ) আরকানুল ইসলাম, এসআই (নিঃ) তাপস দাশ, এএসআই (নিঃ) দেবু মজুমদার, এএসআই (নিঃ) রিমন কান্তি দাশ এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাত সেলিমকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত সেলিমের পিতা মৃত গুরা মিয়া ও মাতা দয়া খাতুন; সে কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইজ কাকরা এলাকার বাসিন্দা।
‎একই দিনে, অর্থাৎ ৩ নভেম্বর ২০২৫ তারিখে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেল স্টেশনের পাশে বন বিভাগের অফিসের পিছনে ডাকাত দলের আরও দুই সক্রিয় সদস্যের অবস্থানের খবর পাওয়া যায়।
‎এরপর একই অভিযানি দল অভিযান পরিচালনা করে ১। মোঃ সাজ্জাত হোসেন (২৫) ও ২। মোঃ আনছার (৩২) নামের দুইজনকে গ্রেফতার করে।
‎সাজ্জাত হোসেনের বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাড়ায় এবং আনছারের বাড়ি বদরখালী ইউনিয়নের টেকপাড়ায়।
‎উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাত সাজ্জাত হোসেন পূর্বে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংঘটিত খুনসহ ডাকাতি মামলার (চকরিয়া থানা এফআইআর নং-৩৩, জিআর নং-৪৫৬, ধারা 396 দণ্ডবিধি, ১৮৬০) ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি ছিল।
‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।
‎ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com