| শিরোনাম |
|
জবানি দিয়ে শুরু প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের এফবিসিসিআই নির্বাচন ২০২৫ প্রচারণা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জবানি দিয়ে শুরু প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের এফবিসিসিআই নির্বাচন ২০২৫ প্রচারণা শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় প্যানেলের শুভ উদ্বোধনী মেজবান ও কৃতজ্ঞতা ভোজ অনুষ্ঠান। এতে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেজবানের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাফেল ড্র (লাকি কুপন)—যেখানে অংশগ্রহণকারীরা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পান। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও ব্যবসায়ী সমাজের ঐক্যের প্রতীক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যানেলের সভাপতি পদপ্রার্থী শওকত আজিজ রাসেল বলেন— > “ব্যবসায়ীদের ঐক্যই আমাদের শক্তি। একটি প্রগতিশীল, স্বচ্ছ ও দক্ষ এফবিসিসিআই গঠনই আমাদের লক্ষ্য। আমরা চাই এমন একটি সংগঠন, যা শুধু নীতিগতভাবে নয়, বাস্তব ক্ষেত্রেও ব্যবসায়ীদের পাশে থাকবে।” সহ-সভাপতি পদপ্রার্থী মেহদী আলী বলেন— > “চেম্বারভিত্তিক ব্যবসায়িক বিকাশ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি আমাদের অগ্রাধিকারে থাকবে। আমরা এমন একটি এফবিসিসিআই চাই, যা রাজধানীর বাইরে থাকা উদ্যোক্তাদেরও সমানভাবে প্রতিনিধিত্ব করবে।” প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচনের মাধ্যমে তারা “প্রগতিশীল ব্যবসায়িক সংস্কৃতি ও স্বচ্ছ নেতৃত্ব” প্রতিষ্ঠা করতে চান, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন গতি আনবে। অনুষ্ঠানের শেষাংশে অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্যানেলের পক্ষে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। ব্যবসায়ী সমাজের অংশগ্রহণ, আনন্দ ও প্রত্যাশায় জমজমাট এই আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এফবিসিসিআই নির্বাচন ২০২৫–এর প্রচারণা। |