শুক্রবার ২২ মে ২০২৬ ০১:০৫:৪৪ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
‘ওকে কারাগারে ঢুকিয়ে চাবি ফেলে দাও’
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 26 October, 2025
‘ওকে কারাগারে ঢুকিয়ে চাবি ফেলে দাও’

‘ওকে কারাগারে ঢুকিয়ে চাবি ফেলে দাও’

ভারতে নারী বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

এই ঘটনায় ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন, ‘আমাদের কাছে অতিথিরা দেবতার সমান। এই ঘটনা শোনা সত্যিই খুব, খুব দুঃখজনক। এটি নিঃসন্দেহে এক জঘন্য ঘটনা। আইন নিজস্ব পথে চলবে নিশ্চিতভাবেই। আমি আশা করি দোষী ব্যক্তিটি কঠোরভাবে শাস্তি পাবে। ওকে কারাগারে ঢুকিয়ে চাবিটা ফেলে দাও। আমি মনে করি এটাই একমাত্র উপায়। শুধু ওকে বন্দী করো আর চাবিটা ফেলে দাও।’

গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। পরদিন সকালে ক্যাফেতে যাওয়ার পথে দলের দুই ক্রিকেটার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। আজ একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, ‘অস্ট্রেলিয়া নারী দলের দুইজন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তারা বিষয়টি সামলাচ্ছেন।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকিল খান।

ভারত ক্রিকেট


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com