শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:৫৭ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় সাড়ে ৮৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 14 October, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় সাড়ে ৮৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় সাড়ে ৮৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ তারিখ সোমবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৮৫ লক্ষ ৫৯ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ৬২০ পিস ভারতীয় শাড়ি ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com