| শিরোনাম |
|
পাবনায় জোরপূর্বক গাছ লাগিয়ে ভূমি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() পাবনায় জোরপূর্বক গাছ লাগিয়ে ভূমি দখলের অভিযোগ এই সংক্রান্ত ব্যাপারে গত ২৭ শে জুলাই আমিনপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং বর্তমানে পাবনার সিনিয়র জর্জকোটে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। জানাযায় গত ১৯/০৯/২০২৫ ইংরেজি তারিখে ভুক্তভোগীর ভিটেবাড়ির জায়গায় বাতেন সরদার, লিয়াকত সরদার গিয়াস সরদার,রজব সরদার গং জোর জবরদস্তি করে পেশি শক্তি খাটিয়ে বাড়ির এক অংশে গাছ লাগায় এবং জবরদখল করে। ভুক্তভোগী মোঃ আবু সাঈদ এর দাবি মোহাম্মদ আলী সরদার এর বাবা কুড়াল সরদার ৮৮ শতাংশ জমির মালিক তার দুই ছেলে মোহাম্মদ আলী সরদার, জব্বার আলী সরদার এবং স্ত্রীর নামে ৪৯. ৫ দশমিক শতাংশ জমি ছিল। ১৯৪৩ সালে ৪৯. ৫ শতাংশ জমি জব্বার আলী সরদার তার মা এর অংশ ক্রয় করে। পরর্বতিতে মোহাম্মদ আলী সরদার এই ৪৯. ৫ শতাংশ জমির উপর মামলা করে। ১৯৪৪ সালে রায় পাওয়ার পর এসএ, আর এস করে, ক্রয় কারীর ছেলেরা এখন সেই ক্রয় মূলের দলিল দেখায় এবং জোর করে আমার বাড়িতে গাছ লাগায়। আমি এই যুলুমের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনের কাছে ন্যায়বিচার চাই। |