বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:০১ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 12 October, 2025

ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধশ্রমিক গ্রেফতার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেকে বিকল্প যাতায়াতের ব্যবস্থা খুঁজে ফিরছেন। ভোরে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

রবিবার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা আবু রায়হান বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। রায়হান নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করলেও শ্রমিক অরুণ ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করেন এবং তাকে বাস থেকে নামিয়ে দেন।

এ ঘটনার পর রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত জেলা মালিক সমিতির। যতক্ষণ পর্যন্ত আটক শ্রমিককে মুক্তি ও বাস চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com