শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:২৬ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
বৈষম্য বিরোধী আন্দোলন মামলার আসামী শাহির শিকদার মেম্বার প্রকাশ্য বিভিন্ন কর্মসুচীতে
হবিগঞ্জ প্রতিনিধি
Published : Tuesday, 7 October, 2025
বৈষম্য বিরোধী আন্দোলন মামলার আসামী  শাহির শিকদার মেম্বার প্রকাশ্য বিভিন্ন কর্মসুচীতে

বৈষম্য বিরোধী আন্দোলন মামলার আসামী শাহির শিকদার মেম্বার প্রকাশ্য বিভিন্ন কর্মসুচীতে

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকার রায়েরবাগে হামলায় গুলিবিদ্ধ এস.এম ইফতেখার উদ্দিন নাদিমের দায়ের করা মামলার অন্যতম আসামী বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের মেম্বার ও আ’লীগ নেতা মোঃ শাহির শিকদার (৪০) প্রকাশ্য বিভিন্ন সামাজিক কর্মসুচীতে অংশ নিচ্ছেন। এসব কর্মসুচীতে সে আওয়ামীলীগের নেতা বলে বক্তব্য দিতে শোনা যায়। বৈষম্য বিরোধী মামলার আসামী হয়েও প্রকাশ্য  কিভাবে এসব বক্তব্য দিচ্ছেন তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। 
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকার রায়েরবাগে হামলা ঘটনায় মামলা দায়ের করা হয়। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে এস.এম ইফতেখার উদ্দিন নাদিম নামের এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তিনি গত ৬ আগষ্ট ঢাকা বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। 

গুলিবিদ্ধ এস.এম ইফতেখার উদ্দিন নাদিম যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার এস.এম ইকরাম উদ্দিন শিহাবের পূত্র। 
মামলায় আসামী করা হয়েছে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬), সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের (৭৪), হাসানুল হক ইনু (৭৮), রাশেদ খান মেনন (৮১), আমীর হোসেন আমু. আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল,  সালমান এফ রহমান, ড. হাসান মাহমুদসহ ৩১০ জনকে। এ মামলার আসামী তালিকায় রয়েছেন বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের মেম্বার ও আ.লীগ নেতা মোঃ শাহির শিকদার (৪০), বাহুবল উপজেলার স্নানঘাটের তজম্মুল হক চৌধুরীর ছেলে ওয়াসিম চৌধুরী (৩২) ও তার ছোট ভাই কায়েছ চৌধুরী (২৮)। 

মামলার বিবরণে জানা যায়,  গত ১৯ জুলাই দুপুর ১২ টার দিকে রায়েরবাগ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আওয়ামীলীগের সন্ত্রাসীরা মিছিলে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় এস.এম ইফতেখার উদ্দিন নাদিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান অবস্থায় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে কদমতলী থানা পুলিশের হাতে তুলে দেয়। এরপর তাকে একটি মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। পরে শেখ হাসিনার সরকার পতনের পর তিনি মুক্তি পান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com