শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:২৫ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
দেশে এখনও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি : পরিকল্পনা উপদেষ্টা
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 7 October, 2025
দেশে এখনও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি : পরিকল্পনা উপদেষ্টা

দেশে এখনও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি : পরিকল্পনা উপদেষ্টা

দেশে এখনও একটি টেকসই ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এসময় পরিকল্পনা উপদেষ্টা আরও বলেছেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনো আমরা এমন একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো গড়তে পারিনি, যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ফলে বর্তমান বাস্তবতায় কিছু মৌলিক ও সীমিত লক্ষ্য অর্জনই এখন প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে আলোচ্য ছিল ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সি. এঙ্গারম্যানের বই ‘Apostles of Development: Six Economists and the World They Made’, যেখানে দক্ষিণ এশিয়ার ছয় প্রভাবশালী অর্থনীতিবিদের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন টেকসই হতে পারে না। এ জন্য স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। 

তিনি আরও বলেন, রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাজারভিত্তিক অর্থনীতি থেকে সরে আসা সম্ভব নয়, কিন্তু রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন এই বাজারব্যবস্থা ন্যায্যতা ও সামাজিক সমতা রক্ষা করে।

 ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, গণতান্ত্রিক উত্তরণ সফল হলে ভবিষ্যতে নীতি নির্ধারণের নতুন অধ্যায় শুরু হবে। তখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের আদর্শ ও অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে হবে- কে বাম, কে ডান, কে মধ্যপন্থী।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান প্রফেসর রহমান সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনায় পরিচালনা করেন বিআইডিএসের মহাপরিচালক প্রফেসর এ. কে. এনামুল হক।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com