শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:১৮ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
জবি প্রতিনিধি:
Published : Saturday, 4 October, 2025
হঠাৎ  অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু

 
পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তাঁর ইসিজি করা হয়, তাতে তাঁর হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে।  

হাসিবুর অসুস্থ হয়ে পড়ার সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সাথে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করছিলাম। এ সময় হঠাৎ করে হাসিব ভাই অসুস্থ বোধ করেন। ভাই আমাকে বললেন, আমি নিশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি তাঁকে দ্রুত পানি খাওয়ার জন্য দেই। 

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com