বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:০৩ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
লালমনিরহাটে মন্দিরের স্বেচ্ছাসেবকদের উপর হামলা, আহত ৪
লালমনিরহাট প্রতিবেদক :
Published : Saturday, 4 October, 2025
লালমনিরহাটে মন্দিরের স্বেচ্ছাসেবকদের উপর হামলা, আহত ৪

লালমনিরহাটে মন্দিরের স্বেচ্ছাসেবকদের উপর হামলা, আহত ৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে পূজা উপলক্ষে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের উপর সংঘবদ্ধ হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দুর্গাপূজা উপলক্ষে মন্দির থেকে ফেরার পথে স্থানীয় কয়েকজন যুবক মেয়ে ও মহিলাদের অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে মীমাংসা হলেও এর জের ধরে ৩ অক্টোবর সকালে ভাদাই রহিমা বাজার এলাকায় মন্দিরের স্বেচ্ছাসেবক সদস্য অনুকুল চন্দ্র রায় (২২) ও নয়ন চন্দ্র রায় (১৭)-এর উপর লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

এ সময় অনুকুল চন্দ্র রায়ের মাথায় লোহার রডের আঘাতে গুরুতর জখম হয় এবং নয়ন চন্দ্র রায়ের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালো জখম হয়। পরে তাদের উদ্ধারে গেলে স্বেচ্ছাসেবক তীর্থ চন্দ্র রায় (২১) ও গোপাল চন্দ্র রায় (৪৮)-এর উপরও হামলা চালানো হয়। ধারালো ছোড়ার আঘাতে গোপাল চন্দ্র রায় রক্তাক্ত জখম হন এবং লাঠি ও রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যারও চেষ্টা চালায়।

ভুক্তভোগী পক্ষের সভাপতি শ্রী বিশাম চন্দ্র রায় জানান, পূর্বপরিকল্পিতভাবে ২০ জন নামীয় আসামি ও আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি এই হামলায় অংশ নেয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com