শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:৫৭ পিএম
শিরোনাম সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী       
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের ভেতরেই: ইউএনএইচসিআর প্রধান
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 1 October, 2025
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের ভেতরেই: ইউএনএইচসিআর প্রধান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের ভেতরেই: ইউএনএইচসিআর প্রধান

রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘ দিনের দুর্দশা ও বাস্তুচ্যুতি নিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি সম্প্রতি সতর্ক করে বলেছেন, এই সংকটের স্থায়ী সমাধান কেবল মিয়ানমারের ভেতরেই সম্ভব। তিনি বলছেন, মিয়ানমারের কর্তৃপক্ষ যদি সাহসী পদক্ষেপ গ্রহণ না করে, তবে রোহিঙ্গাদের জীবনযাত্রার উন্নতি সম্ভব হবে না। 

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে ফিলিপ্পো গ্রান্ডি এই মন্তব্য করেন। তিনি স্মরণ করান, আট বছর আগে মিয়ানমারের সেনাদের নির্মম সহিংসতায় প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। অনেকে এখনও রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত অবস্থায় রয়ে গেছে। এই সংকটের উৎপত্তি এবং সমাধান—দুটি ক্ষেত্রেই মূল দায়িত্ব মিয়ানমারের।বাংলাদেশ ভ্রমণ

গ্রান্ডি বলেন, এখন আরাকান আর্মি রাখাইনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, তবে রোহিঙ্গাদের জীবনযাত্রায় কোনো উন্নতি হয়নি। প্রতিদিন তাদের গ্রেপ্তার ও আটক হওয়ার ভয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সীমিত প্রবেশাধিকার, চলাফেরায় নিষেধাজ্ঞা, জোরপূর্বক শ্রম ও নিয়োগের মতো সমস্যার মুখোমুখি হতে হয়। পাশাপাশি তারা বর্ণবাদ ও আতঙ্কের শিকার। তিনি বাংলাদেশের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে বলেন, দেশটি প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং নতুন সংঘাতের পর আরও দেড় লাখকে গ্রহণ করেছে।

গ্রান্ডি বাংলাদেশের উদার আচরণ ও মানবিক সহায়তার প্রশংসা করেন। তিনি জানান, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ১.২৫ বিলিয়ন ডলারের সহায়তা এসেছে, কিন্তু তবুও তহবিলের ঘাটতি রয়ে গেছে। যথেষ্ট তহবিল ছাড়া জরুরি সহায়তা কমাতে হতে পারে, যা শিশুদের পুষ্টিহীনতা বাড়াবে এবং আরও রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় জীবন ঝুঁকিতে ফেলবে।বাংলাদেশ ভ্রমণ

তিনি বৈশ্বিক সম্প্রদায়কে আহ্বান জানান, তহবিল, পুনর্বাসন, শিক্ষা এবং শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়াতে হবে। তবে শুধু মানবিক সহায়তা দিয়ে সমস্যার সমাধান হবে না। সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের টেকসই সমাধান সম্ভব নয়। গ্রান্ডি বলেন, প্রভাবশালী দেশগুলোকে মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা বাড়াতে হবে, যাতে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা যায় এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন সম্ভব হয়।

শেষে তিনি উল্লেখ করেন, ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততা ও নতুন পন্থার মাধ্যমে জটিল সংঘাতের গতিপথ পরিবর্তন করা সম্ভব। মিয়ানমারের জনগণের জন্য ন্যায়সঙ্গত, বাস্তব ও ভবিষ্যৎমুখী নতুন অধ্যায় শুরু করতে হলে রোহিঙ্গাদের দুর্দশার স্থায়ী সমাধানই একমাত্র বিকল্প পথ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com