| শিরোনাম |
|
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক-২৪
টেকনাফ প্রতিবেদক :
|
|
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক-২৪ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোট হতে ফিশিং বোটে হস্তান্তরের সময় প্রায় ৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২ টি বোটসহ ২৪ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। |