শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:২৬ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
বলিউডে শুরুর দিনে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন সাইফ
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 29 September, 2025
বলিউডে শুরুর দিনে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন সাইফ
বলিউডে শুরুর দিনে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন সাইফ
বলিউডে ১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন সাইফ আলী খান। তবে শুরুটা তার জন্য খুব সহজ ছিল না। একের পর এক ছবিতে দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে। 

সম্প্রতি ‘এসকোয়ার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রথম দিকের এক অদ্ভুত ঘটনার কথা স্মরণ করেছেন এই অভিনেতা।

সাইফ জানান, এক নারী প্রযোজক তাকে শর্ত দিয়েছিলেন—প্রতিবার সাপ্তাহিক পারিশ্রমিক হিসেবে এক হাজার রুপি নেওয়ার সময় তার গালে ১০ বার চুমু খেতে হবে। সিনেমার জগতে অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে হওয়ায় কিছু সুযোগ তিনি পেয়েছিলেন ঠিকই, তবে তা খুব সহজ পথ ছিল না বলেও জানান তিনি।

সাইফ বলেন, “অনেকে বলত, তুমি ভাগ্যবান, এত সুযোগ পেয়েছো। কিন্তু তখন আমি শহরের সেরা সিনেমাগুলোর প্রস্তাব পাচ্ছিলাম না বা নায়ক হিসেবেও কাস্ট হচ্ছিলাম না।”

তিনি আরও যোগ করেন, “হয়তো আমার পথটা একটু সহজ ছিল, কিন্তু আমার কাছে সেটা কঠিনই মনে হতো। আমাদের পারিবারিক পটভূমি এমন ছিল না যে সেটা আমাদের নায়ক হওয়ার আত্মবিশ্বাস জোগাবে। আমাদের শেখানো হয়েছিল বিনয়ী, আত্মসমালোচনামূলক আর নিরহঙ্কার থাকতে, নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ না করতে—যা ৯০–এর দশকের নায়কদের থেকে একেবারেই ভিন্ন।” 

সূত্র: এনডিটিভি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com