শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৭:০৪:২৪ পিএম
শিরোনাম মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬        সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি       
বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ
আসিফ আকবর
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 27 September, 2025
বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দোরগোড়ায় এসে এবার আলোচনায় উঠে এসেছেন সাবেক জাতীয় ক্রিকেটার আসিফ আকবর। 

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক পদে নির্বাচিত হতে পারলে কেবল কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি।

আসিফ বলেন, “কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট প্রতিভার ঘাটতি নেই। প্রতিটি জেলায়ই নতুন ক্রিকেটার গড়ে ওঠার সুযোগ আছে। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলায় আলাদা উদ্যোগ নিলে ক্রিকেটকে আরও শক্তিশালী করা সম্ভব।”

তবে শুরুতে বিসিবির কাউন্সিলর হওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। ব্যক্তিগতভাবে নির্বাচনী রাজনীতির প্রতি তেমন আগ্রহ না থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, “ক্রিকেট আমার আবেগ, আমার ভালোবাসা। আমি নিজে খেলেছি, খেলাটার প্রতি এক ধরনের টান সবসময়ই কাজ করে। কিন্তু কাউন্সিলর হওয়া বা বিসিবির নির্বাচন করার ইচ্ছা কখনো ছিল না। কুমিল্লার সংগঠক আর খেলোয়াড়েরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যেন আমি দায়িত্বটা নেই। তাদের কথার প্রতিই সম্মান দেখিয়ে আমি এগিয়ে এসেছি।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যস্ত কনসার্ট সফরে আছেন আসিফ আকবর। সংগীতশিল্পী হিসেবে একের পর এক শোতে অংশ নিলেও ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রয়েছে।  

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। এর আগে আজ থেকেই পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে। আসিফ আকবরও প্রক্রিয়াটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com