শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:৩৪ পিএম
শিরোনাম মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬        সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি       
পাকিস্তানের বিপক্ষে খেলবেন তো লিটন?
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 25 September, 2025
পাকিস্তানের বিপক্ষে খেলবেন তো লিটন?
লিটন দাস চোটে ছিটকে যাওয়ায় এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী। ম্যাচটিতে হারের স্বাদ পাওয়ায় ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে। এত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন তো নিয়মিত অধিনায়ক লিটন— এ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, পিঠের চোটের কারণে লিটনের খেলার সম্ভাবনা খুব বেশি নয়। ম্যাচটি যেহেতু কার্যত নকআউট, তাই পুরোপুরি ফিট না হলেও হয়তো ঝুঁকি নিয়ে মাঠে নামতে পারেন তিনি।

এদিকে, ভারত ম্যাচের পর জাকের আলী জানিয়েছিলেন, দেখা যাক, ও খেলতে পারে কিনা। এখনো রিকভারি প্রক্রিয়ায় আছে। আমরা অপেক্ষা করব।

গত সোমবার ব্যাটিং অনুশীলন সেশনে চোট পান লিটন। সেখানে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। তখন পাঁজরে চোট পান লিটন। সেই চোটের পর লিটন আর অনুশীলন করেননি। 

তৎক্ষণাৎ তার কাছে ছুটে যান দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মাঠেই তাকে শুশ্রূষা করতে দেখা যায় তাদের। এরপর গতকাল ভারত ম্যাচে বিশ্রামে ছিলেন। এবার দেখা যাক পাকিস্তানের বিপক্ষে তার মাঠে নামা হয় কিনা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com