শুক্রবার ২২ মে ২০২৬ ০১:০৫:২০ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
ব্রাহ্মণবাড়িয়া তিতাস রোটারি ক্লাবের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক :
Published : Thursday, 11 September, 2025
ব্রাহ্মণবাড়িয়া তিতাস রোটারি ক্লাবের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রয়াত ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মরহুমা হাসনা বেগমের রূহের মাগফেরাত কামনায় রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক রোটারিয়ান সদস্য ও অতিথিবৃন্দ।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারিয়ান ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম পিএইচএফ। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জহিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ডাঃ এ বি এম মুসা চৌধুরী পিএইচএফ, ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মো: মনিরুল আলম, ট্রেজারার মো: শাহাজাদা পিএইচএফসহ একাধিক রোটারিয়ান চিকিৎসক, প্রকৌশলী ও সমাজসেবক।


দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মরহুম মাসুদ রানা খানা কমপ্লেক্স। কোরআন খতম ও বিশেষ মোনাজাত শেষে ক্লাবের পক্ষ থেকে এতিম শিশুদের সাথে মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করা হয়।


আয়োজনে বক্তারা প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য স্মরণীয় আবহ সৃষ্টি করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com