রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:২৬ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
জবিতে শিবিরের উদ্যোগে মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প
জবি প্রতিনিধি
Published : Monday, 8 September, 2025
জবিতে শিবিরের উদ্যোগে  মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

জবিতে শিবিরের উদ্যোগে মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসের শান্ত্বচত্ত্ব্বর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর  বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যাম্পটি চলবে। শিক্ষার্থীরা এখানে মোট ছয়টি বিষয়ে স্বাস্থ্যসেবা পাবেন।

ক্যাম্পের প্রথম দিন মানসিক চাপ ব্যবস্থাপনা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারটির শিরোনাম “Stress Management: A Key to a Better Quality of Life”।

এছাড়া, ক্যাম্প চলাকালীন সময়ে কেউ যদি প্রয়োজনীয় সমাধান না পান, তবে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অতিরিক্ত তিনটি কাউন্সেলিং সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

ক্যাম্পে মানসিক স্বাস্থ্য বিষয়ে বইয়ের একটি অস্থায়ী স্টলও থাকবে। সেখান থেকে শিক্ষার্থীদের বিভিন্ন বই কেনার সুযোগ থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com