| শিরোনাম |
|
একাদশে ভর্তি শুরু: কোন কলেজে কত খরচ?
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() একাদশে ভর্তি শুরু: কোন কলেজে কত খরচ? শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি নিশ্চায়ন করেছেন, তাদের স্ব স্ব কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। ভর্তি প্রক্রিয়ার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা নির্বাচন বা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করতে পারবেন। সেই কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলে ভর্তি সম্পন্ন হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ফি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা। মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) এলাকায় ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ২ হাজার টাকা। উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা। নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ফি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা। মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা, ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা, ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা। উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা, ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা। |