সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:৪৮ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
আমেরিকা প্রবাসী গৃহবধূ গণধর্ষণ মামলার ৩ আসামীকে দুই মাস পরে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 6 September, 2025
আমেরিকা প্রবাসী গৃহবধূ গণধর্ষণ মামলার ৩ আসামীকে দুই মাস পরে গ্রেফতার

আমেরিকা প্রবাসী গৃহবধূ গণধর্ষণ মামলার ৩ আসামীকে দুই মাস পরে গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসী গৃহবধূ গণধর্ষণ ও বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি মামলার তিনজন আসামিকে দেশের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পটুয়াখালীর ডিবি পুলিশ। গ্রেফতার কৃতরা হচ্ছে কাওসার,আশীষ গাইন ও রিপন, এ সময় লুণ্ঠিত মোবাইল ফোনসেটটিও উদ্ধার করা হয়।

পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর সাংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্যে জানান,চলতি বছরের গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে তরিকুল ইসলামের বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে।ডাকাতদলের স্বীকোরক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে তিনি জানান,ঘটনার দিন রাতে ৬/৭ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে একটি পরিত্যাক্ত বিল্ডিংএ অবস্থান নেন।রাত দেড়টার দিকে ডাকাতদলের কয়েকজন সেলাই রেঞ্জ,শাবল,স্ক্রু ড্রাইভার দিয়ে বাড়ির বেলকনির গ্রীল কেটে ভিতরের দরজা খুলে দিলে বাকীরা বাড়ির ভিতরে প্রবেশ করে। ডাকাতদল প্রথমে তরিকুল ইসলামের মা, বোনকে বেঁধে ফেললে রুমে থাকা বোনের বাচ্চাদের চিৎকারে তরিকুল তার রুম থেকে বের হয়ে আসলে তাকেও বেঁধে ফেলে নগদ টাকা,স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে। পরে গ্রেফতারকৃত কাওসার ও রিপনকে বাড়ির সামনে দুই রুমের সামনে পাহারায় রেখে গ্রেফতার কৃত আশিষ গাইন সহ অন্য ডাকাতরা তরিকুলের বাংলাভাষী মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে রাতেই ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তে অংশ নেন। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের হলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার কৃত কাওসারকে ঝিনাইদাহ জেলার মহেশপুর থানাধীন শ্যামকুড় বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ তার তথ্যের ভিত্তিতে প্রথমে ঢাকার দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ের একটি বস্তি থেকে রিপনকে গ্রেফতার করে এবং ডাকাতি করে নিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।গতকাল ৪ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে বিকেলে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান ।

মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম,কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুয়েল ইসলাম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com