| শিরোনাম |
|
মহম্মদপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
|
![]() মহম্মদপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল আনন্দ র্যালী বের করা হয়। পরে প্রেসক্লাব মহম্মদপুরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিলটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য প্রদান করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকতারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুকুল, মাগুরা জেলা বিএনপির সদস্য সাবেক অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়া উপজেলায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |