শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:৪৭ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
টিফিনের টাকা বাঁচিয়ে ৫০ হাজার গাছ রোপণের স্বপ্ন শিক্ষার্থীদের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক :
Published : Wednesday, 3 September, 2025
টিফিনের টাকা বাঁচিয়ে ৫০ হাজার গাছ রোপণের স্বপ্ন শিক্ষার্থীদের

টিফিনের টাকা বাঁচিয়ে ৫০ হাজার গাছ রোপণের স্বপ্ন শিক্ষার্থীদের

পরিবেশ রক্ষায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের সংগঠন “লাল সবুজ উন্নয়ন সংঘ”। সংগঠনের সদস্যরা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে সেই অর্থে গাছের চারা কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে “লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম ফুরকান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. সুজন, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য মো. আব্দুল্লাহ ও সোলেয়মান সিয়ামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, তাদের সংগঠনটি সম্পূর্ণ শিক্ষার্থীভিত্তিক। সারাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। চলতি বছরে তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ করা।

তিনি আরো বলেন, সংগঠনটি মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ধর্ষণ ও দুর্নীতিকে প্রতীকীভাবে “লাল কার্ড” প্রদর্শন করে এবং দেশপ্রেম, সত্যবাদিতাকে “সবুজ কার্ড” দেখায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com