রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:৪৭ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 2 September, 2025
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ও ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের দু’টি ইউনিটে আগস্ট মাসে নতুন মাইলফলক অর্জন করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি আগস্ট মাসে রেকর্ড ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা সর্বোচ্চ প্যারমিটারের (ইএফটি) ৭৮ দশমিক ৫৮ শতাংশ অর্জিত হয়েছে। 

দেশের মোট ১০১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রটি ৭ দশমিক ১৫ শতাংশ অবদান রেখেছে। গত তিন মাস ধরে ধারাবাহিক ভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। এ নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটিতে মোট বিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে ২০৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিটে। 

বাংলাদেশ ও ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি আমদানিকৃত কয়লার উপর নির্ভরশীল হলেও আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করছে। এ কারণে আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থায় ফ্লুগ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতা সম্পন্ন চিমনি, ক্লোজড সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করছে। স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডের মাধ্যমে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে। এর মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তিস্তম্ভ সৃষ্টি করেছে বলেও জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com