রোববার ৭ জুন ২০২৬ ১৩:০৬:৪৬ পিএম
শিরোনাম মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭        রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়       
ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম
ছবি: বিবিসি থেকে সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 1 September, 2025
ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম

ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম

শক্তিশালী ভূমিকম্পে পুরো তছনছ হয়ে গেছে আফগানিস্তানের পূর্বাঞ্চল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের গ্রামের পর গ্রাম পুরোপুরি গুঁড়িয়ে গেছে। কেউ কেউ বলেছেন, তাদের গ্রাম এখন প্রায় সমান হয়ে গেছে। কোনও স্থাপনাই আর অক্ষত নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক ইয়ামা বারিজ জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলের যে এলাকা ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। ছয় মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়া নাঙ্গারহার এবং কুনার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে। ১২ ঘণ্টা পার হলেও এখনও উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। এখনও বহু মানুষকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কুনার প্রদেশ। এটি পাহাড় বেষ্টিত অঞ্চল। কিছুদিন আগে অঞ্চলটি ভয়াবহ বন্যা ও ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেখানকার সড়কগুলো দুর্গম হয়ে পড়েছে। এখন কুনারে সহায়তা পৌঁছানোর একমাত্র উপায় হেলিকপ্টার।

জালালাবাদ সেন্ট্রাল হাসপাতালে আসা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সগুলো এখনও হতাহতদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। তারা বলেছেন, শত শত আহত মানুষকে ইতোমধ্যেই হাসপাতালে আনা হয়েছে। তাদের সঙ্গে এখনও মৃতদেহ আনা হচ্ছে। কুনার প্রদেশে ইন্টারনেট পরিষেবা সিমীত হওয়ায় সেখানে যোগাযোগ করা বেশ কঠিন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামগুলো প্রায় সমান হয়ে গিয়েছে। সেগুলো এখন শুধু ধ্বংসস্তূপ। সূত্র: বিবিসি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com