শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:৩৫ পিএম
শিরোনাম মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬        সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি       
অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন: নাজমুল আবেদীন ফাহিম
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 1 September, 2025
অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন: নাজমুল আবেদীন ফাহিম

অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন: নাজমুল আবেদীন ফাহিম

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ চলছে। এরই ফাঁকে সোমবার এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ সভা।

দুপুর ২টা থেকে চলা এই সভায় নেওয়া হয়েছে বিসিবি নির্বাচনের রোডম্যাপসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সভা শেষে বিসিবির সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম জানান, “অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। দু-তিন দিনের মধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কমিশন বসার পরই আনুষ্ঠানিকভাবে ভোটের দিন ঘোষণা করা হবে। কমিশন গঠনের দায়িত্ব থাকবে বোর্ড সভাপতির হাতে।”

সভায় শুধু নির্বাচন নয়, ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিয়েও নানান সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির বিখ্যাত আম্পায়ার সায়মন টফেলকে দুই বছরের চুক্তিতে আনা হচ্ছে বিসিবিতে। তিনি আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের প্রশিক্ষণ, গ্রেডিং এবং টেকনিক্যাল কোর্স পরিচালনা করবেন। এ বিষয়ে ফাহিম বলেন, “এই সময়ে আমরা অনেক কিছু শিখব, পরে নিজেরাই তা পরিচালনা করতে পারব।”

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান আইএমজিকে। বোর্ডের আশা, আইএমজি’র অভিজ্ঞতায় টুর্নামেন্ট আবারও আন্তর্জাতিক মানে ফিরবে।

কোচিং ও ব্যাটিং উন্নয়নে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিসিবি। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে তিন দিনের ব্যাটিং বিশেষজ্ঞ ক্যাম্প। এখানে অংশ নেবেন জুনিয়র থেকে এলিট পর্যায়ের কোচরা। পাশাপাশি সেপ্টেম্বরেই দীর্ঘ ১৬ বছর পর চালু হতে যাচ্ছে লেভেল থ্রি কোচিং কোর্স। এবার এটি আয়োজিত হবে বিসিবির সরাসরি ব্যবস্থাপনায়। 

এছাড়া, বিপিএলের ফিক্সিং তদন্ত প্রতিবেদন নিয়ে গঠিত হয়েছে নতুন চার সদস্যের কমিটি। আগের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই কমিটি আইনি কাঠামোর আলোকে বিসিবির করণীয় ঠিক করবে।

সব মিলিয়ে অক্টোবরের নির্বাচন সামনে রেখে মাঠের ভেতরে ও বাইরে ক্রিকেটের উন্নয়ন, বিপিএলের মানোন্নয়ন এবং কোচিং কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিসিবি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com