রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:৪২ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
চবি-বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন
জবি প্রতিনিধি,
Published : Monday, 1 September, 2025
চবি-বাকৃবিতে শিক্ষার্থীদের উপর  হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

চবি-বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

আজ ০১ সেপ্টেম্বর ( সোমাবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালম করে।


গত তিন-চারদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিশেষ করে একটি দলের প্রধান ও পরিচিতমুখ সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর অযাচিত হামলা এবং চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জবি শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারী,ছাত্র ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ অনেক শিক্ষক অংশগ্রহণ করেন ।


মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোঃ মোশাররফ হোসেন বলেন,"আমাদের দুটি যৌক্তিক দাবি আছে— শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।"
 


মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোঃ রইছ উদদীন  বলেন,                   "জনাব নুরুর উপর হামলাকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে এর মোটিভ উদঘাটন করতে হবে এবং লাল টি শার্ট পরা হামলাকারীকে আইডেনটিফাই করে তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে ।সরকার ও শৃংখলা বাহিনীর স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এ পদক্ষেপ গ্রহণ করতে হবে  এবং   আগামী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে ।"



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com