সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:০৯ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 1 September, 2025
পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা

পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা

হরিকে ও ফিরোজপুর হেডওয়ার্কস থেকে পানি ছেড়েছে ভারত। এরপর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শতদ্রু নদীর জন্য উচ্চ বন্যার সতর্কতা জারি করেছে পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।

পিডিএমএ সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে নয়টি জেলায় উচ্চ মাত্রার বন্যা হতে পারে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে- কাসুর, ওকারা, পাকপত্তন এবং বাহাওয়ালনগর। এছাড়া, ভেহরি, লোধরান, বাহাওয়ালপুর, মুলতান এবং মুজাফফরগড়ও এই তালিকায় আছে।

পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় হাই কমিশন শতদ্রু নদীতে উচ্চ মাত্রার বন্যার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, আজ (সোমবার) থেকে উচ্চ মাত্রার বন্যার ঝুঁকি রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রাদেশিক সরকারগুলোকে সতর্ক করা হয়েছে।

এরই মধ্যে, চেনাব নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় অন্তত ২৫১টি গ্রাম প্লাবিত হয়েছে।

ডেপুটি কমিশনার আলী আকবর ভান্ডার জানিয়েছেন, ত্রিম্মু হেডওয়ার্কসে বন্যার পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ০.৫ কিউসেকের বেশি।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় আটকা পড়া মানুষদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও পশুর খাবারও সরবরাহ করা হচ্ছে। সূত্র: জিও নিউজ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com