বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:৪৩ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
ঢাকায় পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 27 August, 2025
ঢাকায় পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল

দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবারও বাংলাদেশে পা রেখেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় পৌঁছায় ডাচরা, সেখান থেকে দুপুরেই রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। এবারের সফরে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এল নেদারল্যান্ডস। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে তারা এসেছিল। তবে তখন সেটি ছিল বহুজাতিক টুর্নামেন্ট। এবারই প্রথম পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এল ডাচরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার (৩১ আগস্ট) শুরু হবে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

আসন্ন সিরিজের জন্য স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে বাদ পড়েছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং, তরুণ পেসার সেবাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com