রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৪৬ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন জিয়ানলুইজি দোনারুম্মা
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 25 August, 2025
ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন জিয়ানলুইজি দোনারুম্মা
শুরুতে জিয়ানলুইজি দোনারুম্মাকে দলে টানার লড়াইয়ে থাকলেও শেষ সময়ে এসে পিছিয়ে পড়েছে ইন্তার মিলান।

ইতালিয়ান সংবাদমাধ্যম এফসিআইন্টারনিউজের দাবি, ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন পিএসজি গোলরক্ষক।

দলবদলের সংবাদ বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, বর্তমানে পিএসজিতে থাকলেও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে একমত হয়েছেন। ২৬ বছর বয়সী ইতালিয়ান এই গোলরক্ষক আগামী বছরের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ আছেন। কয়েক দফা চেষ্টার পরও চুক্তি নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি দুই পক্ষের। 

আগামী মৌসুমে তাই দোনারুম্মাকে ফ্রি এজেন্ট হিসেবে হাতছাড়া না করার লক্ষ্যে এই গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত পিএসজি। ঝুঁকি এড়াতে ফরাসি ক্লাবটি তাকে তুলে দিয়েছে দলবদলের বাজারে। ইতালি জাতীয় দলের গোলরক্ষকের জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে তারা।

আর তাই সাম্প্রতিক সময়ে মূল দল থেকে দোনারুম্মাকে সরিয়ে রেখেছে পিএসজি। অনুশীলনও করছেন আলাদা। ফলে এটা এখন স্পষ্ট যে, এই গ্রীষ্মে তার ক্লাব ছাড়াটা নিশ্চিতই। সিটি দোনারুম্মার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে মৌখিক সম্মতিতে চলে গেলেও এখনও কাজ বাকি রয়ে গেছে কিছুটা। কারণ স্কোয়াড বা একাদশে তাকে জায়গা তৈরি করে দিতে হলে প্রথমে তাদের বিদায় জানাতে হবে এক নম্বর গোলরক্ষক এদারসনকে। গুঞ্জন রয়েছে, এই ব্রাজিলিয়ানের প্রতি আগ্রহ দেখাচ্ছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com