শনিবার ১৬ মে ২০২৬ ১৫:০৫:৪৮ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
আজ রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 20 August, 2025
আজ রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আজ রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল আজ বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ করা হচ্ছে।

ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় একাদশে ভর্তির আবেদন কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে। গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা আজ রাত ৮টার পর একাদশ শ্রেণি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) গিয়ে নিজেদের ফলাফল জানতে পারবেন।

ফলাফলে নির্ধারিত কলেজ বা মাদরাসায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুকদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিশ্চায়ন করতে হবে।

যেসব শিক্ষার্থী নির্বাচিত কলেজে ভর্তি হতে চান না, তারা নিশ্চায়ন না করে পরবর্তী ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। নিশ্চায়ন করা শিক্ষার্থীরা চাইলে মাইগ্রেশন সুবিধার মাধ্যমে পছন্দের কলেজে পরিবর্তনের সুযোগও পাবেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com