সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৪৯ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 13 August, 2025
‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’

‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, আমরা একটি প্রবাদ বাক্য জানি—চীনের দুঃখ হোয়াংহো নদী। আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী।

‘ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না মর্মে’ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় রাজবাড়ী-২ আসনে নির্বাচনী গণসংযোগ ও এক পথসভায় অংশ নেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন।

নাসীরুদ্দীন পাটওয়ারী কখন কী বলেন উল্লেখ করে (এনডিএম) মহাসচিব বলেন, ‘আমাদের অনেক ছোট তিনি। তাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে চাই, ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে, সেখানে যদি তিনি দয়া করে যান। আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই।’

এনডিএম আরও মহাসচিব বলেন, ‘আমরা যারা জাতীয়তাবাদী শক্তি রয়েছি, আমরা বিশ্বাস করি, আমরা যদি সজাগ থাকি তাহলে কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না। আমরা বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার বা প্রতিহত করার কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।’

‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’

বিএনপি-এনডিএম একসঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার গঠনে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশাবাদী, এখানে হয়তো আমরা জোটগতভাবে নির্বাচন করতে পারব। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। যদি ষড়যন্ত্রের আভাস পাই আমরা সজাগ আছি ও রাজপথে থাকব, পিছপা হবো না।’ এ সময় তিনি পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ সংসদীয় আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীর নতুন বাজার পৌঁছালে দলীয় নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com