| শিরোনাম |
|
হাসপাতালে ভর্তি সালমান মোক্তাদির; ভক্তদের উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() হাসপাতালে ভর্তি সালমান মোক্তাদির; ভক্তদের উদ্বেগ প্রকাশ সম্প্রতি নিজের ভ্যারিফায়েড ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। পাশে তাকে পরামর্শ দিচ্ছেন কর্তব্যরত চিকিৎসকেরা। পোস্টের ক্যাপশনে সালমান লিখেছেন, 'আমি এই মাসের ১৪ তারিখ পর্যন্ত কাজ করতে পারব না। আমার সব ক্লায়েন্টদের থেকে অগ্রিম নেওয়া অর্থ ফেরত দেওয়া হচ্ছে। অনুগ্রহ করে টাকা সংগ্রহের জন্য ফারদিনের সঙ্গে যোগাযোগ করুন। আর সবাই দয়া করে আতঙ্কিত হবেন না। আমি একদম ভালো এবং সুস্থ আছি। শুধু কিছুটা বিশ্রামের প্রয়োজন। খুব শিগগিরই আমি ফিরে আসব।' এদিকে সালমানের এমন অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন সালমান ভাই। আরেকজন লিখেছেন, সালমান মোক্তাদিরে দ্রুত আরোগ্য কামনা করছি। ইতি আহমেদ নামে একজন লিখেছেন, ধৈর্য্য ধরুন,সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। |