| শিরোনাম |
|
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো আগস্ট মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকালে নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। |