সোমবার ২০ এপ্রিল ২০২৬ ০০:০৪:৩৪ এএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
সমন্বয়ক পরিচয়ে চাঁদার বাকি ৪০ লাখ টাকা আনতে গিয়ে ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 27 July, 2025
সমন্বয়ক পরিচয়ে চাঁদার বাকি ৪০ লাখ টাকা আনতে গিয়ে ৫ জন গ্রেপ্তার

সমন্বয়ক পরিচয়ে চাঁদার বাকি ৪০ লাখ টাকা আনতে গিয়ে ৫ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী ও অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র। চলতি মাসের ১৭ তারিখে 'সমন্বয়ক' পরিচয়ে দুজন ব্যক্তি তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করে নেয়। শনিবার (২৬ জুলাই) বিকেলে বাকি ৪০ লাখ টাকা নিতে গেলে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, æএকটি সংঘবদ্ধ চক্র সাবেক এমপি শাম্মী আহমেদের অস্ট্রেলিয়া প্রবাসী স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ১৭ জুলাই দুইজন গিয়ে ১০ লাখ টাকা নেয়। শনিবার তারা আবার গুলশানের বাসায় গেলে ভুক্তভোগীরা পুলিশকে খবর দেন। পরে আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদের একটি সংগঠনের সমন্বয়ক পরিচয় দিয়ে প্রবাসী আবু জাফরকে টার্গেট করেন। সমন্বয়ক পরিচয় দিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরি দেওয়ার ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন।

পুলিশ আরো জানিয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি'তে হস্তান্তর করা হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com