| শিরোনাম |
|
সবুজ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সবুজ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুই পর্বে বিভক্ত এই আয়োজনে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাধারণ সভা, বাজেট উপস্থাপন, নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কার্যক্রম। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “প্লাস্টিক দূষণে তরুণদের করণীয়” শীর্ষক যুব সম্মেলন। সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম রহমান দূর্জয়। স্বাগত বক্তৃতা প্রদান করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডরবৃন্দ। বক্তারা জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট, গেঞ্জি, প্যাড, কলম ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সবুজ বাংলাদেশ মনে করে, এই সভার মাধ্যমে সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বের দক্ষতা আরও শক্তিশালী হবে এবং পরিবেশ রক্ষায় তারা আরও কার্যকরভাবে এগিয়ে আসবে। |